নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে ৩৯ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার (কাস্তে) ৩ হাজার ৩৫৯ ভোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার (কোদাল) ২৮২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান (হাতপাখা) ২ হাজার ২৫ ভোট পেয়েছেন।
এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ সব তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।