সারা বাংলা

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মিঠু বিজয়ী

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মিঠু ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।

মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।