সারা বাংলা

বাগেরহাট-১ আসনে জামায়াতের মশিউর বিজয়ী

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়েছেন মশিউর। তার নিকটতম প্রার্থী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৪৭টি ভোটকেন্দ্র ছিল।

বাগেরহাট-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা।