সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা জয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

রুমিন ফারহানা হাঁস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। হিজরা ভোটার ২ জন।