মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ১০৩টি কেন্দ্রের মধ্যে সবকটি ও পোস্টাল ভোটের ফলাফলে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু ৭৪ হাজার ৬ শত ৩৬ ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বািচত হয়েছেন।
শকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৫৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ২১ হাজার ৫ শত ৩৯ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণ করেন।
এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।