নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বেসরকারি ফলাফলে ১৭৩টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক।
প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী, ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার বিপরীতে ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) ৬৭৩৬৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ূম (হাতপাখা) ১৫২২০, জাতীয় পার্টির অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা (লাঙ্গল) ৪৮৪৫ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী (বটগাছ) প্রতীকে ২০২০ ভোট পেয়েছেন।