ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টায় জেলার ৬টি আসনের বেসরকারি ফল ঘোণা করা হয়েছে।
সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসেন বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ) বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক। তিনি ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের জোটপ্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জেলার ৬টি আসনের ফল ঘোষণা করেন।