সারা বাংলা

চট্টগ্রাম-৯ আসনে জয়ী বিএনপির আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট।

তার নিকটতম জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফজলুল হক পেয়েছেন ৫১ হাজার ৬০১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য পাওয়া গেছে।