সারা বাংলা

বরগুনা-১ আসনে হাতপাখা, ২-এ বিএনপি প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।

বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি ৯০ হাজার ৬৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদ ৮৫ হাজার ২৪৭ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।