সারা বাংলা

কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন জয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির ডা. ওসমান ফারুক বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. জেহাদ খান।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রোকন রেজা শেখ।

কিশোরগঞ্জ-৫ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি থেকে মো. শরীফুল আলম বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন।