ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে পাঁচটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও একটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
যশোর-১: এই আসনে ১০২টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দাড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজিজুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৩টি। ধানের শীষ প্রতীকে বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২টি ভোট।
যশোর-২: এই আসনে ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাড়িপাল্লা প্রতীকের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।
যশোর-৩: বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
যশোর-৪: আসনে দাড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন যশোর জেলা জামায়াতের আমির মো. গোলাম রছুল। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫১৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫১ ভোট।
যশোর-৫: ১ লাখ ৩২ হাজার ৮৫৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক। এই আসনে তার নিকটতম স্বতন্ত্র ‘কলস’ প্রতীকে শহিদ ইকবাল পেয়েছেন ৮৫ হাজার ৫১৭টি। বিএনপির রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯টি ভোট।
যশোর-৬: এই আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী ৯২ হাজার ২৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯টি।