চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরো জেলায় ‘হ্যাঁ’-এর পক্ষে মোট ভোট পড়েছে ৬ লাখ ৬৭ হাজার ৪২৬টি, বিপরীতে ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ২ লাখ ৮৩ হাজার ৫১৯টি।
আসনভিত্তিক ফলাফলে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ‘হ্যাঁ’ প্রতীকে ২ লাখ ২৫ হাজার ৯৩৩টি ভোট পড়েছে এবং ‘না’ প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৬৮টি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’র পক্ষে রায় দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৯২ জন ভোটার, যেখানে ‘না’র পক্ষে ভোট পড়েছে ৯৫ হাজার ৭৪৭টি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২ লাখ ২৮ হাজার ৩০১টি এবং ‘না’ পক্ষে ভোট পড়েছে ৬৭ হাজার ৭০৪টি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, “জেলার তিনটি সংসদীয় আসনেই শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে।