সারা বাংলা

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫)। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার পূর্বশত্রুতার জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, “পূর্বশত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”