সারা বাংলা

বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বিএনপি ও সমমনা ১২ দল। এ সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন বরিশাল বিভাগের ৫ জন সংসদ সদস্য। 

তাদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে। ভোলা জেলা থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। 

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। 

ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজীব আহসান। পিরোজপুর-২ আসন থেকে বিজয়ী হওয়া আহম্মদ সোহেল মঞ্জুরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন তারা।