সারা বাংলা

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়কুলা-সিংগা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জদ শেখ (৪৫), ফেরদৌস রহমান (৫০) ও ওসিবুর রহমান (৪০)।

পুলিশ সূত্র জানায়, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।  এরই জেরে আজ সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই  পক্ষের মধ্যে সংর্ঘষে চারজন নিহত হয়েছে। এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।