সারা বাংলা

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় প্রকাশ্যে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার বিসমিল্লাহ মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য যান সোহেল। সে সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল।

খানজাহান আলী থানার ওসি মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।”