সারা বাংলা

কুষ্টিয়ায় রাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়া সদর উপজেলায় সামাজিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নানের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত ১০টার দিকে বড়িয়া ভাদাদিয়াপাড়া এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পাঁচজন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, হান্নান মেম্বার ও সাইফুল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রাতে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। 

তিনি জানান, অভিযানে একটি দেশীয় হাসুয়া উদ্ধার হয়েছে। এলাকা পুরুষ শূন্য হলেও তারা বিভিন্ন মাঠে ও ক্ষেতের মধ্যে লুকিয়ে আছে বলে ধারণা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কঠোর অবস্থানে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাঞ্চন