মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত যুবকের নাম সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার বাবার নাম মতিন। আহত হয়েছেন মো. সামির (২৪)। তার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।