সাতক্ষীরার কলারোয়ায় তানিয়া খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) রাতে উপজেলার লোহাকুড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানিয়া খাতুন উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডু মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি বরগুনা জেলায়। প্রায় দুই বছর আগে সান্ডু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”