সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কোর্টপাড়ায় ড্রেন নির্মাণের সময় সীমানা দেয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে মারা যান তিনি। 

নিহত নাইরুল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল। এ সময় পাশের বাড়ির দেয়াল তার ওপর ধসে পড়ে। ঘটনাস্থলেই নাইরুলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।"