সারা বাংলা

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলায় ২ হাজার ৪৮ পিস ইয়াবাসহ রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহিষখোলা গ্রামের হারেজ মোল্যার ছেলে।

মঙ্গলবার (১০ মার্চ) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, সোমবার রাতে মহিষখোলা গ্রামে রিকু মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়। তার কাছে থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের করা মামলায় রিকু মোল্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।”