সারা বাংলা

রাস্তার পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপুকুর এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ভোররাতে রাস্তার পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”