সারা বাংলা

লোহাগড়ার ৫১৩১ পরিবারে পেল ভিজিএফের চাল

ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নড়াইলের লেহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের ৫ হাজার ১৩১টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এ তথ্য জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নলদী ইউনিয়নে ৫৬৪টি পরিবারের মধ্যে ৫.৬৪০ টন, লাহুড়িয়া ইউনিয়নে ৫৬৪টি পরিবারের মধ্যে ৫.৬৪০ টন, শালনগর ইউনিয়নে ৪৬২টি পরিবারের মধ্যে ৪.৬২০ টন, নোয়াগ্রাম ইউনিয়নে ৪৬২টি পরিবারের মধ্যে ৪.৬২০ টন, লক্ষীপাশা ইউনিয়নে ৩০৮টি পরিবারের মধ্যে ৩.০৮০ টন চাল বিতরণ করা হয়।

জয়পুর ইউনিয়নে ৪৬২টি পরিবারের মধ্যে ৪.৬২০ টন, লোহাগড়া ইউনিয়নে ২৫৭টি পরিবারের মধ্যে ২.৫৭০ টন, দিঘলিয়া ইউনিয়নে ৫১২টি পরিবারের মধ্যে ৫.১২০ টন, মল্লিকপুর ইউনিয়নে ৩৫৯টি পরিবারের মধ্যে ৩.৫৯০ টন, কোটাকোল ইউনিয়নে ৩০৮টি পরিবারের মধ্যে ৩.০৮০ টন, ইতনা ইউনিয়নে ৫১৩টি পরিবারের মধ্যে ৫.১৩০ টন ও কাশিপুর ইউনিয়নে ৩৬০টি পরিবারের মধ্যে ৩.৬০০ টন চাল বিতরণ করা হয়েছে।

লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরীফ মোহাম্মদ রুবেল বলেন, “বুধবার ও বৃহস্পতিবারের  মধ্যে চাল বিতরণ কাযর্ক্রম শেষ করতে হবে। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সুবিধাভোগিদের তালিকা হাতে পেয়েছি। বরাদ্দকৃত চাল উত্তোলন করে বিতরণ শুরু করেছেন সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানরা।”

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, ‍“এবার ঈদুল ফিতরের অসহায়, দুস্থদের উপহারের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে জড়িতদের ছাড় দেওয়া হবে না।”