যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী মাগুরা জেলার শালিখা থানার শতখালি এলাকায় কবির (৩০) ও হানিফ (১৮)।
স্থানীয় সূত্র জানায়, তিনজন একটি লাটায় (স্থানীয় যানবাহন) করে খাজুরা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। ভাটার আমতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে তাদের পরিবহনের সংঘর্ষ হয়।
যশোর কোতোয়ালী থানার ওসি মামুন খান বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই কবির নিহত হন। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন।”