সারা বাংলা

কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকচাপায় মোস্তফা মিয়া (৬০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ৩টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সর্দারপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মোস্তফা মিয়া মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে উলিপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”