সারা বাংলা

খাগড়াছড়ি আগুনে পুড়ল স্কুলের টিনশেড ভবন

খাগড়াছড়ি সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের টিনশেড ভবনের চারটি কক্ষ আগুনে পুড়ে গেছে।

শনিবার (১৪ মার্চ) রাতে সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্যার চাকমা এ তথ্য জানান। 

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে যান। ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় টিনশেড ভবন পুড়ে যায়। তার ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যান। তারা পৌঁছানোর আগে টিনশেড ভবনটি পুড়ে যায়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারবেন জানান তিনি।