দিনাজপুরের কাহারোল থেকে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচি সোমবার (১৬ মার্চ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়ক পথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা করবেন। বেল সাড়ে ১১টার দিকে সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনি জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান।