সারা বাংলা

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনিয়াকান্দি গ্রামের গৌতম চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (৩) ও নরচন্দ্র দাসের ছেলে দুরন্ত চন্দ্র (৪)।

স্থানীয়দের বরাতে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক পীযূষ কুমার বলেন, “দুপুরে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলা করছিল। এর মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে পুকুরে যায়। বাকি শিশুরা খেলার একপর্যায়ে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে পুকুরে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন পুকুরে নেমে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।”

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) শ্রী সুমঙ্গল বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”