সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর সুমন মিয়া (২৮) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমন ওই এলাকার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে সুমন তার পরিচিত একজনের মোটরসাইকেল তাদের বাড়ির সামনের সড়কে পার্কিং করেন। এ নিয়ে চাচাতো ভাই আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগগের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন সেখান থেকে চলে যান।

দুপুরের পর তিনি বাড়িতে এলে রুমানা তাকে গালিগালাজ করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এ সময় রুমানা উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করেন। এতে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”