ভারত থেকে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন শেষে মফিজুর রহমান (৭২) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তিনি শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।
মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না। তিনি গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারত গিয়েছিলেন বলে জানান বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এসএম শাখাওয়াত হোসেন।
ওসি আশরাফ হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা চলমান রয়েছে। এই মামলায় তাকে আটক করা হয়েছে।