সারা বাংলা

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

শনিবার (২১ মার্চ) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মণ্ডল ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবি জানায়, এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে।

মিষ্টি বিনিময়কালে উভয় বাহিনীর কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।