কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী চান্দের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) দুপুরে শাহপরীর দ্বীপ বড়াখাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনিস উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বকসু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী চান্দের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”