সারা বাংলা

মহানন্দায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহিন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের দ্বারিয়াপুর নতুনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহিন ওই এলাকার কৃষিবিদ রোকনুজ্জামানের ছেলে এবং রাজশাহীর একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্বজনরা জানান, দুপুর ১টার দিকে মাহিন তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। বাবা ও ভাইকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মাহিন তলিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সোয়া ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে। 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।