সারা বাংলা

নীলফামারীতে এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির শীর্ষ পদে থাকা তিন নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে নীলফামারী ২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

জামায়াতে যোগ দেওয়া নেতারা হলেন- এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী ও আরেক যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের আয়োজিত আলোচনা সভায় এ যোগদানের ঘোষণা দেন তারা।

মো. খয়রাত হোসেন শাহর নেতৃত্বে এনসিপির নীলফামারী জেলা শাখা থেকে পদত্যাগ করে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।