ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর কারণে একদিনসহ মোট ১১দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
রবিবার (২৯ মার্চ) দুপুর থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আজ রবিবার থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু ছিল। আজ রবিবার থেকে পূর্ণাঙ্গভাবে সব কার্যক্রম সচল হয়েছে।