সারা বাংলা

বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলে ও নাতির বিরুদ্ধে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ও নাতির বিরুদ্ধে।

রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছিল।

রবিবার সকালে জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম খলিল বৃদ্ধকে মারধর করেন। একপর্যায়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই হোসেন আলীর মৃত্যু হয়।

ফুলবাড়ীয়া থানার ওসি মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”