নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারী পরিচালিত হোটেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের ভেতরে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”- যোগ করেন তিনি।