চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তার সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে নগরীর সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, তার বাম পা ভেঙে গেছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম বলেন, “বাথরুমে পড়ে গুরুতর আহত হয়েছেন এসপি। চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ভর্তি করা হয়েছে।”
চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।