সারা বাংলা

গাজীপুরে বন্ধ পাম্পে মিলল ৩৩ হাজার লিটার তেল

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত আব্দুল আলী পাম্পে অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। 

অভিযানে থাকা সেনা কর্মকর্তা মেজর শরিফুল আহমেদ ভূইয়া এ তথ্য জানিয়েছেন। 

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে পাম্প হতে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার লিটার অকটেন জব্দ করা হয়েছে।

মেজর শরিফুল আহমেদ ভূইয়া বলেন, ‘‘আমরা ওই পাম্পে গিয়ে দেখি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালানো হয়।’’