পটুয়াখালীর কলাপাড়া থেকে ৩১ ব্যারেল ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে একটি ট্রলার থেকে এই জ্বালানি তেল জব্দ হয়।
এ ঘটনায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক।
তিনি বলেন, “ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে একটি ট্রলার কলাপাড়া থেকে রাঙ্গাবালীর দিকে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”