পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে।”
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, “জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকল ধরণের বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশব্যাপী খাল ও নদী খনন করে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে। অব্যাহতভাবে কৃষি উন্নয়নেও কাজ করবে সরকার।”
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।