সারা বাংলা

বিপুল ভোটে বিজয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা।

১৫১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। ফুলকপি প্রতীকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল-আমিন পেয়েছেন ৪৯৯ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম  ফলাফলের বিষয়‌টি নিশ্চিত করেছেন।

বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে, ভোট দিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩২৬ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫১টি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। একইসঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।