সারা বাংলা

বগুড়ায় চলন্ত বা‌সে আগুন

বগুড়ার শাজাহানপু‌রে এক‌টি যাত্রীবাহী চলন্ত বা‌সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার (১২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপ‌জেলার ‘মা‌ঝিরা বি ব্লক’ এলাকায় চট্টগ্রাম থে‌কে ছে‌ড়ে আসা কুড়িগ্রামগামী বাসটিতে আগুন লাগে। তবে, এতে কেউ আহত হননি।

শাজাহানপুর ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার আরিফুল ইসলাম‌ ব‌লেন, “আমরা ৭টা ৫০ মিনিটে খবর পাই যে মাঝিরা ‌বি ব্লক এলাকায় একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম রওনা দেয়। সকাল ৮টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে আমাদের টিম। আধা ঘণ্টার চেষ্টায় আমরা আগুন পুরোপুরি নেভাতে স্বক্ষম হই।”

তি‌নি ব‌লেন, “চলন্ত অবস্থায় বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। চালক দ্রুত বাসটি থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যান। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বা‌সে ১৫-১৬ জন যাত্রী ছি‌লেন।”