কক্সবাজারের টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা ইয়াবার মূল্য এক কোটি ১০ লাখ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্টগার্ড টেকনাফ শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।”
তিনি আরো বলেন, “জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।”