সারা বাংলা

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে গোসল করতে নেমে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে লেক থেকে স্থানীয়রা তাদের দুই  মরদেহ উদ্ধার করে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান দুই শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া শিশুরা সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জ শহরের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

স্বজনরা জানান, বিকেলে দুই ভাই লেকে সামনে চলা মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর লেকের পাশে পাঞ্জাবি ও জুতা দেখে তারা চিৎকার করেন। স্থানীয়রা এসে পানিতে নেমে প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমকে উদ্ধার করেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান দুই শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছেন।