মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলার মন্ডল জুট মিলের কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্যামল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি তার নিজের ফেসবুক আইডিতে মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বেলা পৌনে ১১টার দিকে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামল গাইনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।