সারা বাংলা

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় ফ্রেস সল্ট কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকার ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করেন। সন্ধ্যায় আনলোডের করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।