এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরবরাহের কারণে তেল সংকট হয়নি। তেলের কোনো সংকট নেই। কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার সমস্যা সমাধানে কাজ করছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের সরকার, আমাদের নেতা তারেক রহমান নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন। আমরা দেশের অর্থনীতি উন্নয়নের জন্য ইতোমধ্যে নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছি। দেশের অনেক উন্নয়ন বাকি আছে।”
এসময় আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রপিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অনেক।