সারা বাংলা

বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বৃষ্টি শুরু হলে সুমন বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”