সারা বাংলা

৫ বছরের শিশুর সঙ্গে বিকৃত যৌনাচার, কিশোরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের  শিশুর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে ধর্ষণ মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অভিযুক্ত কিশোর ওই শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বিকৃত যৌনাচার (পোস্টকোইটাল ব্লিডিং) করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৭ এপ্রিল) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসা নিয়ে সে বাড়ি ফেরে। 

হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার পর ওই শিশুর পরিবার স্থানীয় প্রভাবশালীদের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। প্রভাবশালীরা সালিশের মাধ্যমে ঘটনার মিমাংসা করে দেবে বলে ভুক্তভোগীর পরিবারকে থানায় যেতে বাধা দেয়। তবে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সালিশকারিরা পিছু হটে। পরে পুলিশের সহায়তায় ওই শিশুর বাবা বৃহস্পতিবার রাতে পাগলা থানায় অভিযুক্ত কিশোরের নামে ধর্ষণ মামলা করেন।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।